নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৩ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২৪, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ মশিউর (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা থানার উত্তর নরসিংপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার মশিউর গাইবান্ধার পলাশবাড়ি থানার ছোট ভগবানপুর এলাকার কুদ্দুস ও মাহমুদার ছেলে। তিনি ফতুল্লার উত্তর নরসিংপুরের মোসলার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, এসআই শামীম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উত্তর নরসিংপুর এলাকার তারামিল সংলগ্ন এনামুল হাজীর বাড়ির গেটের পাশের ফাঁকা জায়গা থেকে মশিউরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: