নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৩ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতিসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৩৮, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতিসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিদ্ধিরগঞ্জ থানা সিনিয়র সহসভাপতি মো. সাদেকুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অন্যান্য গ্রেপ্তারকৃতরা হলেন সিদ্ধিরগঞ্জের মিঠুন চৌধুরী (৩৪), নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন (৩৫) এবং মো. সাদ্দাম হোসেন (৩৩)।

পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন সন্ত্রাসবিরোধী মামলার এবং একজন বৈষম্যবিরোধী মামলার আসামি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসআই ওয়ালি উল্লাহ, এসআই মাসুম বিল্লাহ, এসআই মো. নাজমুল ইসলাম ও এসআই মামুন আল কবিরসহ পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়: