নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২৯, ১২ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি ও এক মাদকসেবীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেলের দীপংকর ঘোষের নেতৃত্বে এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের অংশগ্রহণে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, ১২ সেপ্টেম্বর রাতে বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শিউলী আক্তার (৪৭) ও মো. সুজনকে গ্রেপ্তার করা হয়। শিউলী আক্তার বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘাড়মোরা এলাকার বাসিন্দা। অপরদিকে মো. সুজন মদনগঞ্জের ছৈয়ালবাড়ী ঘাট এলাকার বাসিন্দা।

 

এর আগে ১০ সেপ্টেম্বর রাতে বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: