নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০০:০২, ৭ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নারায়ণগঞ্জের ফতুল্লার বিভিন্ন এলাকায় ফগার মেশিন দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান গাফফারির উদ্যোগে স্থানীয় যুবক ও মুরুব্বিদের অংশগ্রহণে সকাল ও সন্ধ্যায় এ কর্মসূচি পরিচালনা করা হয়।

কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকার ড্রেন ও জলাবদ্ধ স্থানে ফগার মেশিন দিয়ে মশা নিধন করা হয়। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল হিসেবে চিহ্নিত পরিত্যক্ত ও অব্যবহৃত স্থানে লার্ভা ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এ সময় মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।

প্রচারণায় বাসাবাড়ি, অফিস ও আশপাশের পরিবেশে তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার জন্য এলাকাবাসীকে উদ্বুদ্ধ করা হয়।

এ বিষয়ে এনসিপির নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান গাফফারি বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের নির্দেশনায় এ বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সবার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।”

তিনি আরও বলেন, নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের পক্ষ থেকে নিয়মিতভাবে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্পর্কিত বিষয়: