নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ নভেম্বর ২০২৬

পুলিশের বিশেষ অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৪

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৯, ৫ নভেম্বর ২০২৬

পুলিশের বিশেষ অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবীসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে আশরাফুল ইসলাম অনিক, মো. আক্তার হোসেন ও নিবির ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অনিক সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং নিবির জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার অন্যদের মধ্যে ডাকাতির মামলায় ইলিয়াস বাবু এবং ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাজনুর রহমান ইমন, সাজনুর ওরফে ডাকাত সাজনুর ও মো. নকিব রয়েছেন। এছাড়া ৬ জনকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ১৪ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।