নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাহমুদুল হাসান শিমুল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকায় জনৈক আব্দুল কাদিরের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোনারগাঁ থানার এসআই (নিরস্ত্র) মো. ওয়াছেক মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে শিমুলকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
গ্রেপ্তার শিমুল কুমিল্লার তিতাস থানার মঙ্গলকান্দি রায়পুর গ্রামের মো. আমির হোসেন ও মোছা. মমতাজ বেগমের ছেলে। বর্তমানে তিনি ঢাকার রমনা থানাধীন ৭৬/সেগুনবাগিচা এলাকায় বসবাস করতেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


































