নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৮, ১১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দরে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানার বুরুন্দী কবরস্থান মাঠ সংলগ্ন ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার বছির আহমেদ মিয়ার ছেলে সজল (২৬) এবং একই এলাকার আলমগীর মোল্লার ছেলে আশরাফুল ইসলাম (২২)।

 

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বুরুন্দী এলাকায় গোপনে ইয়াবা বিক্রি করে আসছিল।

 

এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়: