নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১০ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে অস্ত্রসহ পিতাপুত্র গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২০, ১০ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে অস্ত্রসহ পিতাপুত্র গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি দেশীয় তৈরি পাইপগান ও ধারালো অস্ত্রসহ রাসেল বেপারী ও তার ছেলে জুয়েল বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় রাসেল বেপারী ও জুয়েল বেপারীকে দুটি দেশীয় তৈরি পাইপগান, দুটি চাপাতি ও একটি রামদাসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।