নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১০ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৩, ১০ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি বৃহস্পতিবার নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অভিযানের আওতায় বিদ্যালয় প্রাঙ্গণ, শ্রেণিকক্ষের আশপাশ, মাঠসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশার প্রজননস্থল হতে পারে—এমন জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র ও আবর্জনা অপসারণ করা হচ্ছে।

উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা জরুরি। এ উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা হচ্ছে।

শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয় ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতেও উৎসাহিত করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিদ্যালয়ভিত্তিক এ পরিচ্ছন্নতা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

সম্পর্কিত বিষয়: