নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

৩১ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ১৪০

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৯:১৩, ৩০ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ১৪০

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬৩ ক্যান বিয়ার, ২৯৫ পিস ইয়াবা, ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, চোর এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী, ৮৮ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১৯ জন, নিয়মিত মামলার ১৪ জন, একজন চোর, অন্যান্য ধারায় চারজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।

থানাভিত্তিক গ্রেপ্তারের তথ্যে জানা যায়, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। ফতুল্লা মডেল থানা পুলিশ ৬৬ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় সেখান থেকে ৬৩ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ২৭০ পিস ইয়াবাসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে। বন্দর থানা পুলিশ ১০০ গ্রাম গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে।

এ ছাড়া সোনারগাঁও থানা পুলিশ ১৩ জন, রূপগঞ্জ থানা পুলিশ ১৩ জন এবং আড়াইহাজার থানা পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। রূপগঞ্জে উদ্ধার করা হয়েছে ২৫ পিস ইয়াবা।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়: