নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১০ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল:

সভাপতি পদে লড়ছেন নারায়ণগঞ্জের মাহফুজ খানসহ দুজন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১২:৩২, ১০ সেপ্টেম্বর ২০২৬

সভাপতি পদে লড়ছেন নারায়ণগঞ্জের মাহফুজ খানসহ দুজন

জাতীয় ছাত্রশক্তির প্রধান নির্বাচন কমিশনার মহির আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এতে সংগঠনের গুরুত্বপূর্ণ তিনটি পদ—সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

 

​ঘোষিত তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আবু বাকের মজুমদার ও মাহফুজ খান। এর আগে মাহফুজ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের উপ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা আহ্বায়কের দায়িত্বও পালন করেন।

 

​এদিকে, সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—তাহমীদ আল মুদাসসীর চৌধুরী, মো. লিমন হাছান ও মাহফুজুর রহমান।

 

​অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে চূড়ান্ত প্রার্থী হয়েছেন তিনজন। তারা হলেন—আবু তৌহিদ মো. সিয়াম, শ্যামলী সুলতানা জেদনী ও মো. জহিরুল ইসলাম।

কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমেই নির্ধারিত হবে জাতীয় ছাত্রশক্তির আগামী দিনের কেন্দ্রীয় নেতৃত্ব। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর কাউন্সিল ও ভোটগ্রহণ সম্পন্ন হবে।

সম্পর্কিত বিষয়: