নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১০ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১৮ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩০, ১০ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১৮ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৮ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সামারি ট্রায়ালে তাদের এই কারাদণ্ড ও জরিমানা করা হয়। এরআগে বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত সোয়া ১০ টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডের সাইলো গেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ১৮ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে ৯ জনকে ২০ দিন করে, ৬ জনকে ১৫ দিন করে এবং ৩ জনকে ১০ দিন করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন মো. রাসেল (২৯), শাহিন মিয়া (৪০), ইয়াছিন (১৯), হাবিবুল্লাহ (২৩), সোহেল (২৮), অনিক (২৫), উজ্জল মিয়া (২৭), মো. মেহেদী হাসান (২৬), সুজন মিয়া (২৫), রাসেল হাওলাদার, আমিনুল ইসলাম (২৮), জালাল মিয়া (৩০), জাকারুল ইসলাম (২৬), রাজিবুল (২৪), মো. মেরাজ মিয়া (২৪), শাহিন মিয়া (২৬), মো. জাকিরুল ইসলাম (২৫) ও বিল্লাল হোসেন (৪৮)।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দাবী করেছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।