নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১০ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০১, ১০ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ  নারী মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকাসহ সেতেরা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ।

গ্রেপ্তার সেতেরা বেগম বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার শহিদ মেকারের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় সেতেরা বেগমের বসতবাড়িতে অভিযান চালায় ধামগড় ফাঁড়ি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ধামগড় ফাঁড়ি পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার সেতেরা বেগমকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়: