নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬

মুসলিমনগর কে.এম. উচ্চ বিদ্যালয়ের ফুটবল দলের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪৩, ৯ সেপ্টেম্বর ২০২৬

মুসলিমনগর কে.এম. উচ্চ বিদ্যালয়ের  ফুটবল দলের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রী গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর হাজী আব্দুল কাদের কাজী আব্দুল মজিদ (কে.এম.) উচ্চ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী একটি দল হিসেবে অংশগ্রহণ করবে।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের মাঝে জার্সি ও বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

দলের জন্য ১৬ সেট জার্সি, ১৬ জোড়া বোর্ড জুতা, ১৬টি শর্ট প্যান্ট, একটি ফুটবলসহ অন্যান্য প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

 

এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস.এম. মাহমুদুল হক আলমগীর।

 

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. ইব্রাহিম, বিপিএড শিক্ষক ও দলের দায়িত্বপ্রাপ্ত মো. মতিউর রহমান এবং আব্দুল হালিম।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান প্রধান, ছাত্রনেতা লিওন মাহমুদ আকাশ এবং এনায়েতনগর ইউনিয়ন যুবদল নেতা আরাফাত।

 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করে প্রতিযোগিতায় সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান।

সম্পর্কিত বিষয়: