নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬

ক্রীড়া সংগঠন

ফতুল্লায় ‘অনিবার্ণ ক্রীড়া সংঘ’র কার্যালয় উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৫০, ৪ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ‘অনিবার্ণ ক্রীড়া সংঘ’র  কার্যালয় উদ্বোধন

ফতুল্লায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনিবার্ণ ক্রীড়া সংঘ এর কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাত টার দিকে ফতুল্লার পৌষার পুকুর পাড় এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন রবিন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ফতুল্লা ৪নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাইনুদ্দিন, ফতুল্লা পৌষার 

পুকুর পাড় পঞ্চায়েত ও মসজিদ কমিটির সভাপতি মোঃ মুসলিমউদ্দিন ,সাধারণ সম্পাদক আবদুল বারি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,

যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ‘অনিবার্ণ ক্রীড়া সংঘ’ স্থানীয় তরুণদের ক্রীড়া ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। 

 

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সম্পর্কিত বিষয়: