নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১১ অক্টোবর ২০২৬

৫৩তম গ্রীষ্মকালীন দাবায় ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জে নুসরাত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬

৫৩তম গ্রীষ্মকালীন দাবায় ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জে নুসরাত

৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া অনুষ্ঠান-২০২৬ এর দাবা ইভেন্টে শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা উপঅঞ্চলে মধ্যম বিভাগে রানার আপ হয়েছে বিবি মরিয়ম গার্লস হাই স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির নুসরাত হাসান নাবা।

 

ঢাকায় অনুষ্ঠিত দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার গতকাল শুক্রবার প্রথম দিনের খেলায় নাবা প্রথম রাউন্ডে ফরিদপুর, কোয়ার্টার ফাইনালে মাদারীপুর এবং আজ শনিবার সকালে সেমিফাইনালে ঢাকা জেলার প্রতিযোগীদের পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। পরে আজকের ফাইনালে ঢাকার সাউথ পয়েন্ট স্কুলের সিদরাতুল মুনতাহার কাছে পরাজিত হয়েছে। মুনতাহা চ্যাম্পিয়ন হয়েছে। 

 

বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরিচালক ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান। 

 

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত এ ক্রীড়া অনুষ্ঠান ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

 

নারায়ণগঞ্জের নাহার চেস একাডেমির কৃতি দাবা শিক্ষার্থী নুসরাত হাসান নাবার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদিকা মিসেস আঞ্জুমান আরা আকসির, বিবি মরিয়ম গার্লস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম এবং জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান।

সম্পর্কিত বিষয়: