নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল-আমীন ওরফে বুলবুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও কিশোর গ্যাং সদস্য সিফাত বাহিনীর সক্রিয় সদস্য রোমানকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রোমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের উইলসন রোড, কদম রসুল মাঠপাড়া এলাকার আলী আকবর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রোববার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে রোমানকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার দুপুরে তাকে বুলবুল হত্যা মামলায় আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট বন্দরের নাসিক ২১ নম্বর ওয়ার্ডের বন্দর শাহী মসজিদ বউবাজার দত্তবাড়ী এলাকায় পূর্বশত্রুতার জেরে কিশোর গ্যাং নেতা শেখ সিফাত ওরফে কাটা সিফাত ও তার বাহিনীর সদস্যদের হামলায় জাহিদ আল-আমীন ওরফে বুলবুল নিহত হন।
এ ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, মামলার মূল অভিযুক্তসহ এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


































