নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৩ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ১৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৮, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ১৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

​নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৫৫ পিস ইয়াবাসহ মো. ইস্রাফিল (৫৮) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে ফতুল্লা থানার পূর্ব দেলপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার ইস্রাফিল ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকার হাজী মাওলা বক্স জামে মসজিদ সংলগ্ন এলাকার মৃত আফসার উদ্দিন ও মৃত রহিমা বেগমের ছেলে।

​পুলিশ জানায়, হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই হাসান মাতব্বরের নেতৃত্বে একটি অভিযানে ফতুল্লা থানাধীন পূর্ব দেলপাড়া সাকিনস্থ মিজানের বাড়ীর মূল ফটকের সামনের রাস্তা থেকে ইস্রাফিলকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: