নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৪ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ নাজমুল হাসান (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। 

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার নাজমুল হাসান বাগেরহাটের মংলা বন্দর থানার দীঘরাজ বাজার এলাকার মো. আয়নাল খানের ছেলে।

 

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকাগামী লেনে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। রবিবার বিকেল সাড় ৪টার দিকে তল্লাশিকালে ৫ কেজি গাঁজাসহ নাজমুলকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

 

এ ঘটনায় পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোনারগাঁকে মাদকমুক্ত করতে এবং যে কোনো অপরাধ দমনে পুলিশি এ অভিযান অব্যাহত থাকবে।