নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে সিআর ও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, সামারি ট্রায়ালের অভিযুক্ত, মাদক মামলার আসামি ও বৈষম্যবিরোধী মামলার আসামি রয়েছে। এ সময় ৬০টি ইয়াবা ট্যাবলেট ও ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৪০ জনের মধ্যে সিআর ও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ৫জন, সামারি ট্রায়ালের অভিযুক্ত ৩০ জন, মাদক মামলায় ৪জন এবং বৈষম্যবিরোধী মামলায় একজন রয়েছেন।
ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন আব্দুর রহমান শুভ, মো. জাফর (৩৮), রফিকুর ইসলাম, মো. রনি ও হেলাল গাজী।
সামারি ট্রায়ালের অভিযুক্তরা হলেন আইনুল হক (৩৪), মো. হৃদয় (২৭), মো. মমিন (৪৭), রমজান আলী (৪৩), মানিক সিকদার (২৯), জহিরুল ইসলাম (৪০), বাদল (৬০), সাইফুল ইসলাম (৩০), মোস্তাফিজুর রহমান (৪০), শাহজাহান (৫২), মারুফ (২২), মাসুম প্রকাশ মাছি (৪৫), অলি (২১), মো. নাসির (২৮), মনজু (২৮), জাবের (২২), আফজাল (৪০), মো. রফিক (৩৭), মো. সাইফুল ইসলাম (৪০), মিন্টু (৩২), মো. আবুল হোসেন (৪৯), মো. রিপন (৩৫), মো. ফাহাদ হোসেন (২১), আশরাফুল (২৮), মো. মতিন (৩০), বাবুল পেদা (২৮), মো. রিপন (২০), মো. লিমন খান (৩০), ইসমাইল হোসেন ওরফে শওকত এবং মো. শামীম (৪৮)।
মাদক মামলায় গ্রেপ্তার ৪জন হলেন মো. সোহেল রানা (২৫), আমির হোসেন (৪৩), মো. জনি (২৬) ও শাহিদা বেগম (২৩)। তাদের কাছ থেকে ৬০টি ইয়াবা ট্যাবলেট ও ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন মো. খলিলুর রহমান শ্যামল (৫৪)।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, আইনী প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


































