নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৫ সেপ্টেম্বর ২০২৬

জেলা পর্যায়ের দাবায় চ্যাম্পিয়ন বিবি মরিয়মের নাবা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:২৩, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জেলা পর্যায়ের দাবায় চ্যাম্পিয়ন বিবি মরিয়মের নাবা

জেলা পর্যায়ের দাবায় চ্যাম্পিয়ন বিবি মরিয়মের নাবা

৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর দাবা ইভেন্টে নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে বালিকা মধ্যম বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিবি মরিয়ম উচ্চ গার্লস এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুসরাত হাসান নাবা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জেলা পর্যায়ের দাবা প্রতিযোগিতায় নাবা নারায়ণগঞ্জ সদর উপজেলার চ্যাম্পিয়ন হিসেবে অংশ নেয়।

ফাইনাল খেলায় সাদা গুটি নিয়ে সে বন্দর উপজেলার মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দা ফাতেমা জাফরিনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

নাবার এই সাফল্যে বিবি মরিয়ম উচ্চ গার্লস এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

আরো পড়ুন