নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে অটোরিকশা চুরির অভিযোগে ৪ জনকে পুলিশে দিল জনতা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে অটোরিকশা চুরির অভিযোগে ৪ জনকে পুলিশে দিল জনতা

নারায়ণগঞ্জের বন্দরে অটোরিকশা চুরির মামলায় চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আটকরা হলেন—নারায়ণগঞ্জ সদর মডেল থানার শহীদনগর এলাকার রতন মিয়ার ছেলে রাকিব ওরফে রকি (২৮), বন্দর থানার বিএম স্কুল সংলগ্ন এলাকার চিনু চন্দ্র দাসের ছেলে লোকনাথ দাস (৩০), আমিন আবাসিক এলাকার সাদেক মাতাব্বরের ছেলে হেলাল উদ্দিন (২৫) এবং একই এলাকার দাদন ব্যাপারীর ছেলে রুবেল (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার ফরাজিকান্দা ও রূপালী আবাসিক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় জনতা তাদের আটক করে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় দায়ের করা অটোরিকশা চুরি মামলায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আটক চারজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়: