নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—ধামগড় ইউনিয়নের আমৈর বটতলা এলাকার মৃত তাজুল মাস্টারের ছেলে ও ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিউল আলম (৪৬) এবং কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর মাধবপাশা এলাকার ইউসুফ আলী ওরফে নুরুল হক মিয়ার ছেলে ও ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি কবির ওরফে মোশারফ হোসেন (৫০)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৬টা ২০ মিনিটে বন্দর থানার আমৈর বটতলা ও ২ নম্বর মাধবপাশা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থাকা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মঙ্গলবার দুপুরে যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: