নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ‘মাইম ফেইস’-এর অর্ধযুগ পূর্তিতে দু’দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:১৭, ৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ‘মাইম ফেইস’-এর অর্ধযুগ পূর্তিতে দু’দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা

নীরবতাই হোক প্রতিবাদের ভাষা, কোন কথা না বলে অনেক কথা যাই বলে"—এই স্লোগানকে সামনে রেখে নাট্য দল 'মাইম ফেইস'-এর অর্ধযুগ (৬ বছর) পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা ২০২৬।

আগামী ৮ ও ৯ অক্টোবর (বৃহস্পতিবার ও শুক্রবার) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল ৩:৩০ মিনিট থেকে রাত ৮:০০ টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের অর্থ সম্পাদক এবং ভারতের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র মোহাম্মদ ইকবাল জাবেদ; নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি, নাট্য ও আবৃত্তি শিল্পী ভবানী শংকর রায়; এবং মাইম ফেইস-এর প্রতিষ্ঠাতা সভাপতি, নাট্যকার, নির্দেশক ও মূকাভিনয়তা উজ্জ্বল উচ্ছ্বাস। কর্মশালাটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মাইম ফেইস-এর সাধারণ সম্পাদক, নাট্য ও মূকাভিনয় শিল্পী আব্দুল হান্নান সোয়ান।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহীদের জন্য কর্মশালা ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। কর্মশালা সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে এবং যোগ্যদের মাইম ফেইস-এ নিয়মিত অভিনয় করার সুযোগ দেওয়া হবে।

বর্তমানে নতুন কর্মী সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম চলছে। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করার নম্বর: ০১৯১৬৩৮৭৮৮২।

উল্লেখ্য, 'মাইম ফেইস, নারায়ণগঞ্জ'-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই কর্মশালায় সহযোগিতায় রয়েছে জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জ এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন।

সম্পর্কিত বিষয়: