নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৮ নভেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে চাষাঢ়ায় রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৩৭, ৮ নভেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে চাষাঢ়ায় রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা শাখা।

 

রোববার (৮ নভেম্বর) বিকেলে চাষাঢ়ায় অবস্থিত রেড ক্রিসেন্টের কার্যালয় থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, কার্যকরী সদস্য অ্যাডভোকেট জাকির হোসেন, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, রিয়াদ মোহামদ চৌধুরী ও ফতেহ মোহাম্মদ রেজা রিপন ও সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

 

কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত বিষয়: