নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ মার্চ ২০২৬

চাষাড়া

চাষাড়া

স্বাধীনতা দিবসে খেলাফত মজলিসের র‍্যালি

স্বাধীনতা দিবসে খেলাফত মজলিসের র‍্যালি

স্বাধীনতা দিবসে খেলাফত মজলিসের র‍্যালি মহান স্বাধীনতা দিবস উদযাপন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা সমাবেশ ও র‍্যালি করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল দশটায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ শেষে একটি রেলী বের করা হয়। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। উপস্থিত ছিলেন- জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, খন্দকার হাফেজ আওলাদ, হানিফ কবির বাবুল, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি মুহাম্মদ ফজলে রাব্বি, প্রমুখ।

১০:২৯ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

স্বাধীনতা দিবসে জেলা বিএনপির র‍্যালি ও শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে জেলা বিএনপির র‍্যালি ও শ্রদ্ধা

‎মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহরে ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে বিশাল স্বাধীনতা দিবসের র‌্যালি করে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি। ‎ ‎বৃহস্পতিবার ( ২৬ মার্চ) সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহরে বিশাল স্বাধীনতা দিবসের র‌্যালি করে জেলা বিএনপি। ‎ ‎ ‎ ‎স্বাধীনতা দিবসের র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ‎ ‎নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবসহ জেলা বিএনপি’র আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।

০৫:০০ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই: জোনায়েদ সাকি

নারায়ণগঞ্জে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই: জোনায়েদ সাকি

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, নারায়ণগঞ্জ আমাদের উৎপাদনশীল অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। অত্যন্ত প্রাচীন একটা শহর। প্রাচ্যের ডান্তি বলা হতো। সেই তুলনায় নারায়ণগঞ্জের যে পরিবর্তন হওয়া দরকার সেই পরিবর্তনগুলো হয় নাই। এখানে একদিকে ফ্যাসিস্ট শাসন অন্যদিকে রাজনৈতিক দ্বন্ধ খুনোখুনি, ত্বকীর মতো একজন নিষ্পাপ শিশুকে হত্যা করা হলো। এই রকম একটা ত্রাসের রাজত্বের শহরে পরিনত করা হয়েছে। অথচ নারায়ণগঞ্জ ঢাকার পাশেই অন্যতম গুরুত্বপূর্ণ শহর হিসেবে এর বিরাট যে সম্ভাবনা ছিল । দুর্ভাগ্যক্রমে কোন ভালো শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জে তৈরি হয়নি। নারায়ণগঞ্জে একটা ভালো হাসপাতাল ঠিকমতো নেই। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা ও মহানগর গণসংহতি আন্দোলন এর ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা একটি বৈরী আন্তজার্তিক পরিস্থিতির মধ্যে এই মুহুর্তে অবস্থান করছি। এবং এই বৈরী আন্তজাতিক পরিস্থিতির কারণে আমাদের সামনে অনেকগুলো নতুন নতুন চ্যালেঞ্জ এসেছে। জ্বালানী তেল থেকে শুরু করে আমদানি, নানা কিছু মানুষের জীবন যাপনকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। এই্ মুহুর্তে আমাদের দরকার ধৈয্য ও আমাদের ঐক্য। বতমান সরকার বৈরী পরিস্থিতির মধ্যে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই ব্যাপারে সর্বোচ্চ সজাগ আছেন। এবং সর্বোচ্চ উদ্যোগ নেয়ার চেষ্টা করছেন।

০৮:২৭ পিএম, ৭ মার্চ ২০২৬ শনিবার

শহরের দেওভোগে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আহত ৩

শহরের দেওভোগে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আহত ৩

‎নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাসায় তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ‎ ‎শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় আরমান মিয়ার মালিকানাধীন একটি তিনতলা ভবনের নিচতলায় ঝুটের গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির নিচতলায় একটি ঝুটের গুদাম রয়েছে। প্রতিদিনের মতো সেখানেই কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে নিচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালার অংশ ধসে পড়ে এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ‎ ‎এ ঘটনায় গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন এবং বাড়ির ভাড়াটিয়া ছগির। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিপন ও লিটনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

১০:০৪ পিএম, ৬ মার্চ ২০২৬ শুক্রবার