ইরানে মার্কিন-ইসরায়েল হামলার প্রতিবাদে সোমবার (৩ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও দিনা তাজরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, উপদেষ্টা প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, সিপিবির জেলা সম্পাদক বিমল কান্তি দাস, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, সামাজিক সংগঠন সমমনার উপদেষ্টা দুলাল সাহা ও কবি মুহাম্মদ সেলিম।
রফিউর রাব্বি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু উভয়েই নিজ নিজ দেশের আদালতে দণ্ডপ্রাপ্ত অপরাধী। তারা মানবতা বিরোধী ও গণহত্যাকারী। এই দুই ব্যক্তি আজ বিশ্ব শান্তির জন্য হুমকী হয়ে দাঁড়িয়েছেন। জায়নবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদ মধ্যপ্রাচ্য শুধু নয় গোটা বিশ্বকে আজকে অনিরাপদ করে তুলেছে। তিনি বলেন, আজকের দুনিয়ায় ডোনাল্ড ট্রাম্প নয়া হিলারে আবির্ভূত হয়েছেন। যাকে ইচ্ছা হত্যা করছেন, যাকে ইচ্ছা দেশ থেকে তুলে আনছেন। জাতিসংঘ অকার্যকর হয়ে আমেরিকার তাবেদার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এমনি বর্বরতার বিরুদ্ধে সভ্য দাবি করা কোন দেশ যথাযথ প্রতিবাদ পর্যন্ত করছে না। বাংলাদেশ সারকার বা বিরোধী দলগুলো থেকে পর্যন্ত আমেরিকার এই বর্বরতার বিরুদ্ধে জোরালো কোন প্রতিবাদ নেই।
অনুষ্ঠানে সকল বক্তা ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনোর তীব্র নিন্দা জানান।


































