নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা বিঘ্ন করতে দোসর ও গুপ্তরা পাঁয়তারা করছে: এমপি কালাম

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:৫৫, ৩ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা বিঘ্ন করতে দোসর ও গুপ্তরা পাঁয়তারা করছে: এমপি কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, গত কয়েকদিন যাবৎ দেশের আইনশৃঙ্খলা বিঘ্ন করতে দোসর ও গুপ্তরা বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে পায়তারা করছে। শ্রমিকেরা খেটে খাওয়া মানুষ। তাদের আন্দোলন দিয়ে কিছু যায় আসে না।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।

তিনি বলেন, শ্রমিকদের নামে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে তারা শ্রমিকদের কেউ না। তারা এই সরকারকে আনস্টেবল করার জন্য ও দেশকে হুমকির মুখে নিয়ে যেতে পায়তারা করছে। এখানে সাধারণ শ্রমিকদের সম্পৃক্ততা নেই।

তিনি আরও বলেন, সরকার ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। এটা দ্রুতই সমাধান হয়ে যাবে। আমরা জনপ্রতিনিধি হিসেবে গতকাল থেকে এখানে সজাগ দৃষ্টি রেখে চলছে। যেন এই গার্মেন্টসকে কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে।

এসময় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদসহ অন্যান্য নেতারা।

সম্পর্কিত বিষয়: