নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০২ নভেম্বর ২০২৬

চট্রগ্রামের শিশুসাহিত্য উৎসবে না:গঞ্জের মান রাখলেন সেন্টু-শান্তু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:০০, ১ নভেম্বর ২০২৬

চট্রগ্রামের শিশুসাহিত্য উৎসবে না:গঞ্জের মান রাখলেন সেন্টু-শান্তু

বাংলাদেশের ছড়ার রাজধানী চট্রগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে আড়ম্বরপূর্ণ আয়োজনে শেষ হয়েছে বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির ২দিন ব্যাপী শিশুসাহিত্য উৎসব। শিশুসাহিত্যিক ও উদ্যোক্তা রাশেদ রউফ এর সার্বিক তত্ত্বাবধানে ও বাচিক শিল্পী আয়েশা শিমুর প্রাণবন্ত সঞ্চালনায় উৎসবে দেশবরেণ্য শিশুসাহিত্যিকগণ অত্যন্ত স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন। শুরুতেই বেলুন উড়িয়ে ২দিন ব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধণ করেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত ১৫ লেখক। এরা হচ্ছেন ড. হরিশংকর জলদাস, সুজন বড়ুয়া, ড. মারুফুল ইসলাম, শিশু সাহিত্যিক রহীম শাহ, আনজীর লিটন, ড. সুরেশ চন্দ্র বসাক, রবিউল আলম, বিশ্বজিৎ চৌধূরী, ঝর্না রহমান, রফিকুর রশীদ, মুহাম্মদ শামসুল হক, ড. তপন বাগচী, জি এইচ হাবিব, ড. ফারসীম মান্নান মোহাম্মদী। পরে বিভিন্ন আলোচনা ও লেখা পাঠে অংশ নেন প্রফেসর রীতা দত্ত, ড. ওবায়দুল করিম, ড. উদিতি দাস, ড, গৌরী ভট্রাচার্য, কামরুজ্জামান কাজল, মাহফুজুর রহমান, মাহমুদুন নাহার, অভিক ওসমান, হাসান জাকির হোসেন কামাল, রাউফুন, মিজানুর রহমান শামীম, হাসনাত আমজাদ, উত্তম সেন, নজরুল ইসলাম শান্তু, ইমরান পরশ, সাব্বির আহমেদ সেন্টু, নাফে নজরুল, আরিফ নজরুল, ওমর ফারুক নাজমুল, রহমান আজিজ, আতিক রহমান, শিবু কান্তি দাস, ওমর কায়সারসহ সারাদেশের গুণী লেখকবৃন্দ। আয়োজনে নারায়ণগঞ্জ থেকে অংশ নেওয়া শিশু সাহিত্যিক নজরুল ইসলাম শান্ত ও সাব্বির আহমেদ সেন্টুর আলোচনা ও লেখা পাঠ উপস্থিত লেখকদের মাঝে নারায়ণগঞ্জের সুনাম সাফল্যজনকভাবে উপস্থাপন করেন।

সম্পর্কিত বিষয়: