২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া ৮০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৯ জন। আর অকৃতকার্য হয়েছে ৭১ জন শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির পাসের হার ১১ দশমিক ২৫ শতাংশ। এ ফলাফল নারায়ণগঞ্জ সদর উপজেলার ১৮টি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন।
শনিবার (৩১ অক্টোবর) জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত চূড়ান্ত ফলাফলের বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত ফলাফলের বিবরণীতে প্রতিষ্ঠানভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করা হয়েছে। এতে দেখা যায়, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৮০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৯ জন। বাকি ৭১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
সদর উপজেলার ১৮টি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফলের মধ্যে প্রতিষ্ঠানটির পাসের হার সবচেয়ে কম।


































