নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৭ অক্টোবর ২০২৬

বন্দরে দারুস সালাম মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০২, ১৭ অক্টোবর ২০২৬

বন্দরে দারুস সালাম মডেল মাদরাসায়  কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জের বন্দরে মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় বন্দর থানার মদনগঞ্জ বাজার এলাকায় মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ কারী মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাবেক সহসাধারণ সম্পাদক জি এম সুমন। প্রধান বক্তা ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. গোলাম আহাদ।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষিকা হালিমা আক্তার ময়না, মারজিয়া আক্তার, ঝর্না আক্তার ও সুরাইয়া আক্তারসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণার পর ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়া এবং ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে উৎসাহিত করা হয়।

আরো পড়ুন