নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০২ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:০৪, ১ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ

নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশগ্রহণকারী দাবাড়ুদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের হাতে সনদপত্র তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

 

রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরাফাত আহমেদ রাজিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ ইব্রাহিম এবং জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী।

 

জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর ইসলাম, ফিদে আরবিটার মোহাম্মদ শামীম এবং নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম মোল্লা।

 

অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দাবাড়ুদের হাতে সনদপত্র তুলে দিয়ে তাদের দাবা চর্চা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।

সম্পর্কিত বিষয়: