নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬

শরতের মেঘ খেলা

ডা. গাজী খায়রুজ্জামান

প্রকাশিত:১৮:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শরতের মেঘ খেলা

 

শরতের মেঘের খেলা 

আকাশ মাঠে খেলছে,

নীল আকাশের চূড়ায় সে

কত রূপে সাজছে!

সাদা মেঘ ভেলা হয়ে 

দুলছে হাওয়ার হ্রদে,

শিউলি হয়ে ঝরে পড়ে 

শিশির ভেজা ঘাসে।

তপ্ত রোদে হাওয়ার তালে

সাগরের ঢেউ উঠছে,

সবুজ ক্ষেতে ধানের পাতায়

সাগর যেন দুলছে।

সাদা শাড়ি পরে শরৎ

চলছে আকাশ চূড়ায়,

আঁচল তাহার উড়ছে ওই

কাশফুলেরই ডগায়।

মেঘে মেঘে বৃষ্টি নামে

ভিজে মেঠোপথ, সবুজ মাঠ,

রোদ হাসে তার ফাঁকে,

পাখির কলরব; শরৎ-সঙ্গীত 

ছড়িয়ে পড়ে চারিদিকে।

মেঘে মেঘে করছে খেলা,

দেখছি আপন মনে,

শরৎ যেন ছবি আঁকে

নীল আকাশের ক্যানভাসে।

-গাজী খায়রুজ্জামান 

লেখক ও চিকিৎসক

সম্পর্কিত বিষয়: