নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৪৮, ৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার একজন আসামি, সামারি ট্রায়াল মামলার তিন অভিযুক্ত, সিআর ওয়ারেন্টভুক্ত একজন এবং ৫০টি ইয়াবাসহ তিন মাদক কারবারি রয়েছেন।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার মিজমিজি এলাকার আলী হোসেনের ছেলে রাব্বি চৌধুরী (২০)

 

সামারি ট্রায়ালের আসামী কদমতলী নয়াপাড়া এলাকার মো. মোক্তার হোসেন ভ্যান্ডার ও বিলকিস বেগমের ছেলে রাসেল হোসেন রিয়াদ (৩৯), পটুয়াখালীর ধুমকী এলাকার মো. বশির সিকদারের ছেলে সজীব (২৩), কদমতলী পশ্চিমপাড়া এলাকার মৃত ওমর ফারুকের ছেলে ফারদিন হাসান (২৭) এবং আদমজী নতুন বাজার এলাকার মজিবুর রহমানের ছেলে কামরুজ্জামান জুয়েল (৩৬)।

 

এ ছাড়া মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী এলাকার আবদুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৬), মিজমিজি বাতানপাড়া এলাকার মোয়াজ্জেম আবদুর রশিদের ছেলে আল আমিন (৩৮) এবং মিজমিজি পাইনাদী ধনুহাজী রোড এলাকার বছিউল আলম তুহিনের ছেলে জিহাদ (২৭)। তাদের কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। 

 

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়: