বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশন (বিএইচডিএ)’র নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকাল ৪টায় নারায়ণগঞ্জের চাষড়া বালুর মাঠে অবস্থিত গ্রীণ অ্যাপল রেস্টুরেন্টে
নবগঠিত কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ডা. গাজী খায়রুজ্জামান ও ডা. আসমা খন্দকার এর যৌথ সঞ্চালনায় উক্ত অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের হোমিওপ্যাথিক চিকিৎসক, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ তানজিম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, ডা. সুফিয়া মোমিন, ডা. এস আলম সিদ্দিকী ও ডা. পারভীন যুথি।
সংগঠনটির ৫৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সভাপতি ডা. মো. তারিকুল ইসলাম, সহ-সভাপতি ডা. মো. কাজী ইব্রাহিম, ডা. মো. মোজ্জাফফর বাবু, ডা. মো. হাবিবুর রহমান ও ডা. মো. হানিফ মিয়া; সাধারণ সম্পাদক ডা. আখলাকুজ্জামান ইয়ামীম, যুগ্ম সম্পাদক ডা. গাজী খায়রুজ্জামান, ডা. আসমা খন্দকার, ডা. হারুনুর রশিদ, অর্থ সম্পাদক ডা. আল-আমিন, যুগ্ম অর্থ সম্পাদক ডা. মো. ইব্রাহিম খলিল; সাংগঠনিক সম্পাদক ডা. মো. হারুনুর রশিদ, ডা. মাহবুব সারোয়ার, ডা. মো. ইব্রাহীম মারুফ, গবেষণা ও জার্নাল বিষয়ক সম্পাদক ডা. আয়েশা আক্তার, যুগ্ম গবেষণা ও জার্নাল বিষয়ক সম্পাদক ডা. মাহমুদা খানম; দপ্তর সম্পাদক ডা. সাইফুল ইসলাম, যুগ্ম দপ্তর সম্পাদক ডা. আবু সাহেদ; প্রকাশনা সম্পাদক ডা. হাসনে হেনা শিবা, যুগ্ম প্রকাশনা সম্পাদক ডা. মো. নজরুল ইসলাম; তথ্য ও প্রচার সম্পাদক ডা. এইচ আর শামীম, যুগ্ম তথ্য ও প্রচার সম্পাদক ডা. শিল্পী রানী দাস; চিকিৎসা কল্যাণ সম্পাদক ডা. জোৎস্না আক্তার, যুগ্ম চিকিৎসা কল্যাণ সম্পাদক ডা. সুমন ভট্টাচার্য; শিক্ষা বিষয়ক সম্পাদক ডা. রোজী আক্তার, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক ডা. উম্মে কুলসুম; স্বাস্থ্য ও ত্রাণ বিষয়ক সম্পাদক ডা. রোজীনা আক্তার, যুগ্ম স্বাস্থ্য ও ত্রাণ বিষয়ক সম্পাদক ডা. সাবিনা খাতুন; সংস্কৃতি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক ডা. মামনি সাহা, যুগ্ম সম্পাদক ডা. তাবাচ্ছুম ময়না; আইন বিষয়ক সম্পাদক ডা. রুবিয়া আফরিন, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক ডা. তাকছিছুর রহমান; মহিলা বিষয়ক সম্পাদক ডা. আসমা কবির, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক ডা. শিউলী আক্তার; পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. জাহিদুল ইসলাম, যুগ্ম পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. প্রদীপ চন্দ্র গোপ; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. রাজিব মাহমুদ, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. রুবিনা খাতুন; অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক ডা. খোরশেদ খান, যুগ্ম নিরীক্ষক ডা. ইয়াদ উল্লাহ; আইসিটি সম্পাদক ডা. ছাকিয়া কাওসার, যুগ্ম আইসিটি সম্পাদক ডা. জাকির হোসেন মজুমদার; আন্তঃকলেজ বিষয়ক সম্পাদক ডা. মো. বাহারুর ইসলাম, যুগ্ম আন্তঃকলেজ বিষয়ক সম্পাদক ডা. আব্দুস ছালাম; ছাত্র বিষয়ক সম্পাদক ডা. মোফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক ডা. আব্দুল করিম।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ডা. আব্দুল্লাহ শাকুর, ডা. মো. নজরুল ইসলাম, ডা. মো. নুরুজ্জামান, ডা. রোকসানা আক্তার, ডা. জেসমিন আক্তার খাতুন, ডা. ইমু, ডা. মামুন খান, ডা. আমাতুল হাই দিশা ও ডা. রোমান।
অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় ও অভিষেক পর্ব সম্পন্ন করা হয়। এ সময় বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা বাংলাদেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সেক্টরকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে চিকিৎসকদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন চিকিৎসকদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত অতিথিরা একসাথে ইফতার করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংগঠনের উদ্যোগে চিকিৎসকদের মধ্যে পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সেবামূলক কার্যকম অব্যাহত থাকবে।


































