নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

মিশনপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৫৪, ১৪ মে ২০২৬

মিশনপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ মে ) ভোর সাড়ে ৫টার দিকে সদর মডেল থানার ২৯নং মিশনপাড়া এলাকায় মরহুম হাজী আব্দুল জলিলের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এসময় মোঃ শুক্কর (২১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শুক্করের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার শেওরিয়া মন্ডলপাড়া এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সদর থানার ১১নং মিশনপাড়ায় বসবাস করতেন।

পরে তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।