নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেপ্তার, ১৪৮১ পিস ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১১:২১, ১৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেপ্তার, ১৪৮১ পিস ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮১ পিস ইয়াবাসহ ৬১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৮ জন মাদক ব্যবসায়ী, ২৬ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১২ জন, একজন চোর, একজন ছিনতাইকারী, নিয়মিত মামলার ৫ জন আসামি এবং অন্যান্য মামলায় ৮ জন রয়েছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফতুল্লা মডেল থানা পুলিশ ৬৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া পরোয়ানাভুক্ত একজন ও নিয়মিত মামলার একজন আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী, সাত মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আটজনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

সোনারগাঁ থানা পুলিশ ৩০১ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী, ১৬ মাদকসেবী ও একজন চোরসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে, বন্দর থানা পুলিশ মাদকসেবী দুজন ও অন্যান্য মামলায় পাঁচজনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। রূপগঞ্জ থানা পুলিশ একজন মাদকসেবী, একজন ছিনতাইকারী ও পরোয়ানাভুক্ত তিনজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ অন্যান্য ধারায় দুজন এবং আড়াইহাজার থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সম্পর্কিত বিষয়: