নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ নভেম্বর ২০২৬

মামলা

মামলা

বন্দরের নিশা হত্যা: আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন

বন্দরের নিশা হত্যা: আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রবাসীর স্ত্রী নিশা বেগমকে ছুরিকাঘাতে হত্যার দায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুর রহমানের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রবিবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। এদিন, আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আল আমীন সিদ্দিকী। রায়ের প্রতিক্রিয়ায় সহকারী অ্যাটর্নি জেনারেল আল আমীন সিদ্দিকী বলেন, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা ছিল নিম্ন আদালতের দেয়া মৃত্যুদণ্ডই বহাল থাকবে। তাই হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যাবে। মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের

০৭:০৪ পিএম, ১ নভেম্বর ২০২৬ রোববার

নারায়ণগঞ্জে সুতা ব্যবসায় ৪০ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকির মামলা

নারায়ণগঞ্জে সুতা ব্যবসায় ৪০ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকির মামলা

নারায়ণগঞ্জে জামাল ইয়ার্ন ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪০ কোটি ৩৯ লাখ ১০ হাজার ৯৪২ টাকার মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকির অভিযোগে মামলা দায়ের করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ। বুধবার (২৮ অক্টোব) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সদর উপজেলার টানবাজার এলাকার এস এম মালেহ রোডে অবস্থিত প্রতিষ্ঠানটি আমদানিকারক ও সরবরাহকারী হিসেবে ব্যবসা পরিচালনা করে। কমিশনারেটের নিবারক দল আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানের মজুদ পণ্য ও হিসাব ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে। এ সময় প্রতিষ্ঠানটি ভ্যাটসংক্রান্ত দলিলাদি দেখাতে ব্যর্থ হয়। পরে প্রতিষ্ঠানের বিভিন্ন রেজিস্টার, খাতা, চালান বই, গার্ড ফাইল, কম্পিউটার থেকে সংগৃহীত এক্সেল কপি এবং প্রতিষ্ঠানের প্রতিনিধির স্বাক্ষরযুক্ত একটি বিবৃতি জব্দ করা হয়। জব্দ করা দলিলাদি প্রাথমিকভাবে পর্যালোচনা করে দেখা যায়, ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির সুতা বিক্রির মোট পরিমাণ ৬৫৯ কোটি ১৪ লাখ ৬০ হাজার ৫৯১ টাকা। এ বিক্রির ওপর ৫ ও ৭ দশমিক ৫ শতাংশ হারে প্রযোজ্য ভ্যাটের পরিমাণ ৪০ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৪৪২ টাকা। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠানটি দাখিলপত্রে (মূসক-৯.১) ৩৯ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২৩০ টাকার বিক্রি দেখিয়েছে। একই সময়ে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে মাত্র ১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জমা দিয়েছে। এ হিসাবে প্রতিষ্ঠানের কাছে সরকারের বকেয়া ভ্যাটের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ কোটি ৩৯ লাখ ১০ হাজার ৯৪২ টাকা। কমিশনারেট জানায়, প্রতিষ্ঠানটির এ কার্যক্রম মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিভিন্ন বিধানের লঙ্ঘন। এ কারণে অনাদায়ী ভ্যাট, জরিমানা ও আইনের ১২৭ ধারা অনুযায়ী সুদ আদায়ের লক্ষ্যে মামলা দায়ের করা হয়েছে।

০৯:৪৬ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ বুধবার

এমপিপুত্র আশাসহ ৮ জনের বিরুদ্ধে এসপির কাছে লিখিত অভিযোগ

এমপিপুত্র আশাসহ ৮ জনের বিরুদ্ধে এসপির কাছে লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলের অভিযোগে স্থানীয় সংসদ সদস্যের ছেলে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশাসহ ৮ জনের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেনের পুত্রবধূ মিসেস নার্গিস মাকসুদ বাদী হয়ে এ অভিযোগ দাখিল করেন। এর আগে, ১ অক্টোবর প্রধানমন্ত্রীর সিলেট সফর থেকে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে গণমাধ্যমে অভিযোগ করেছিলেন তিনি। অভিযোগে এমপি পুত্র ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশাসহ মোট ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও প্রায় ১১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। নাম উল্লেখ করা অভিযুক্তরা হলেন— মেসার্স বাবুল প্লাস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালিক জাহাঙ্গীর আলম বাবুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ লিটন, মুসাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, বন্দর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, বিএনপি নেতা পাঁখি মিয়া, আনোয়ার প্রধান এবং মাহাবুব ওরফে ভাঙ্গারী। লিখিত অভিযোগে বলা হয়, লাঙ্গলবন্দ এলাকায় বাদীর পিতা মরহুম কাজী গিয়াসউদ্দিন ও ভাসুর মরহুম আনোয়ার হোসেনের মালিকানাধীন প্রায় ১৫০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ অনুযায়ী, মেসার্স বাবুল প্লাস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বন্দর সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলা (নং-১০৬/২৬) দায়ের করলে আদালত উক্ত জমির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন এবং সেখানে সাইনবোর্ডও টানানো হয়। অভিযোগে আরও বলা হয়, গত পাঁচ বছর ধরে ওই স্থানে মাহমুদুল হাসান শুভ ব্যবসায়িক অফিস, বালুর গদি ও একটি জিম পরিচালনা করে আসছিলেন। তবে গত তিন মাস ধরে প্রভাবশালী মহলের সহায়তায় জমি দখলের চেষ্টা চলছিল। পরে আইনি জটিলতা ও মিথ্যা মামলার হুমকির কারণে জিমের মালামাল সরিয়ে নেওয়া হলেও বালুর গদি ও অফিস সরিয়ে নিতে চাপ এবং চাঁদা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১ অক্টোবর সকাল ১০টার দিকে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অফিস ও বালুর গদিতে হামলা চালায়। এ সময় বালুর গদির ম্যানেজার, কেয়ারটেকার ও ভেকুচালককে মারধর করে বের করে দেওয়া হয় এবং ক্যাশে থাকা ১ লাখ ২ হাজার টাকা লুট করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া অফিসে থাকা এসি, সিসি ক্যামেরা, আসবাবপত্র, ল্যাপটপ ও দরজা-জানালার কাঁচ ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পরে বালুর কাজে ব্যবহৃত ভেকু সরিয়ে দিয়ে প্রবেশপথে তালা ঝুলিয়ে দেওয়া হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লাঙ্গলবন্দ বাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেনের ব্যক্তিগত অফিসও দখল করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। এ সময় তার ব্যানার নামিয়ে বর্তমান সংসদ সদস্যের ব্যানার টানানো হয়, যা এখনও রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে।

০৭:১১ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার