নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামিসহ ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ৭৭ জনের মধ্যে ৩ জন মাদক ব্যবসায়ী, ৫৭ জন মাদকসেবী, বিভিন্ন আইনে ৯ জন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রম ও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৮ জন রয়েছেন।

অভিযানে নারায়ণগঞ্জ সদর থানায় ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, এক মাদকসেবী ও পূর্বের মামলায় দুজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানায় মাদকসেবী ৪৩ জন, অন্যান্য আইনে চারজন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রম ও নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তিনজনসহ মোট ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বন্দর থানায় পাঁচজন মাদকসেবী ও অন্যান্য আইনে একজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রম ও নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানায় ছয়জন মাদকসেবী, অন্যান্য আইনে একজন এবং নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে একজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়।

আড়াইহাজার থানায় দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, অন্যান্য আইনে একজন এবং নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া সোনারগাঁও থানায় অন্যান্য আইনে দুজন এবং ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়: