বন্দরে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে পৃথক মামলার ২ নারী আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর থানার চৈড়ারবাড়ী এলাকার আব্দুর রশিদ মিয়ার মেয়ে সোহাগী বেগম (৩৬) ও একই থানার মদনপুর ইউনিয়নের চাপাতলী এলাকার মোনাফ মিয়ার মেয়ে সেলিনা বেগম (৪২)। গ্রেপ্তারকৃতদের উল্লেখিত ওয়ারেন্টে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার উল্লেখিত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।


































