নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৩:০৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৬ কেজি গাঁজাসহ মো. সানী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সানী চাঁদপুর সদর উপজেলার মনোহোর কান্দী (বিষ্ণপুরা) গ্রামের মো. লোকমান বেপারীর ছেলে।

পুলিশ জানায়, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়। এসময় সনমান্দী ইউনিয়নের ফতেপুর গ্রামের আনিকা সাইকেল স্টোরের সামনের পাকা রাস্তার ওপর থেকে সানীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। জেলায় মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।