নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৬, ২২ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্থানীয় এক ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকার মৃত তোতা মিয়া ওরফে আবুল হোসেন মিয়ার ছেলে মাহবুব মেম্বার (৪২) এবং মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার মৃত আব্দুল মতিন মিয়ার ছেলে সোহেল রানা (৪১)।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার চাঁনপুর ও চর ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বন্দর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেলের দীপংকর ঘোষের প্রত্যক্ষ নেতৃত্বে বন্দরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, এসব অভিযানে বন্দরের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের দুই নেতাসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: