নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ওলামালীগ নেতা মানিকের তৎপরতায় বিএনপিতে ক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৪, ২১ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ওলামালীগ নেতা মানিকের  তৎপরতায় বিএনপিতে ক্ষোভ

নারায়ণগঞ্জ মহানগর ওলামলীগের সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের বাসিন্দা মাহাবুব হোসেন মানিকের তৎপরতা নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মাঝে। তাদের মতে, আওয়ামীলীগের আমলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমানের শেল্টারে দো-দন্ড প্রতাপের সহিত দাপিয়ে বেড়িয়েছে সিদ্ধিরগঞ্জ অঞ্চল। নানা অপকর্মের মাধ্যমে এবং প্রভাব বিস্তার করে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে সে। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস করেনি। কারণ নিজে ওলামালীগের নেতা তারউপর থানা আওয়ামীলীগের শীর্ষ নেতার শেল্টার থাকায় মানিক এলাকায় প্রভাবশালী হয়ে উঠে। নারায়ণগঞ্জ মহানগর ওলামালীগের সাধারণ সম্পাদক ছাড়াও জেলা ওলামালীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন মাহাবুব হোসেন মানিক।

কিন্তু ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর চতুর মানিক কিছুদিন গা-ঢাকা দিয়ে থাকে। পরে কৌশলে স্থানীয় বিএনপির কতিপয় নেতাদের ছত্র ছায়ায় চলে যায়। এবং এলাকায় প্রচার করে সে ওলামালীগের রাজনীতি করলেও বিএনপি নেতাদের সাথে তার সখ্যতা রয়েছে। তাই কেউ তাকে কিছু করতে পারবে না। ফলে পূর্বের মতো তার অপকর্ম চলমান রয়েছে। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেয়ার ভয়ভীতিসহ নানাভাবে ক্ষতি করার হুমকি দেয়। ভুক্তভোগীদের দাবী, মানিককে আইনের আওতায় নেয়া হলে অনেকেই প্রশাসনের কাছে মুখ খুলবে।

স্থানীয়রা জানায়, একদিকে বিএনপির স্থানীয় নেতাদেন সঙ্গে আতাত অন্যদিকে গোপনে আওয়ামীলীগের পলাতক শীর্ষ নেতাদের সাথেও যোগাযোগ রাখছে ধুরুন্ধবাজ মানিক। বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় মাহাবুব হোসেন মানিকের একটি বাড়ির নির্মাণকাজ বর্তমানে চলমান। ওই নির্মাণকাজের অংশ হিসেবে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিরোধপূর্ণ জায়গা কেনা এবং পরবর্তীতে মামলা-মোকদ্দমা ও দলিল সংক্রান্ত জটিলতার সুযোগ নিয়ে এসব সম্পত্তির মালিকানা দাবি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির প্রভাব কাজে লাগিয়ে মাহাবুব হোসেন মানিক নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুদিন আড়ালে থাকলেও সম্প্রতি তিনি আবারও সক্রিয় হয়ে উঠেছেন।

হিরাঝিল এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাহাবুব হোসেন মানিকের ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে চান না। তার অভিযোগ, কারও কাছ থেকে ধার নেওয়া টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে পাওনা টাকা চাইতে গেলে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, বর্তমানে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার শেল্টারে থেকে তিনি বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন।

 এদিকে ওলামালীগ নেতা মানিকের কর্মকান্ড নিয়ে স্থানীয় বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, আওয়ামীলীগের দোসর অনেকেই ৫ আগস্টের পালিয়ে গেছে। ওলামালীগের দোসর মানিক কিভাবে এলাকায় বিচরণ করছে। এবং কারা তাকে প্রশ্রয় দিচ্ছে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। 

এ বিষয়ে মাহাবুব হসেন মানিক দাবী করেন, তার বিরুদ্ধে এসব অভিযোগ সঠিক নয়।

তবে স্থানীয় বিএনপি ফ্যাস্টিদের দোসর ওলামালীগ নেতা মানিকের গ্রেপ্তার দাবি করেছে।

সম্পর্কিত বিষয়: