নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ সুপারের সাথে বিকেএমইএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৪, ২১ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ সুপারের সাথে বিকেএমইএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মো. হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর প্রতিনিধিবৃন্দ। 

 

সোমবার (২১ সেপ্টেম্বর) পুলিশ সুপার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে বিকেএমইএ প্রতিনিধিবৃন্দ তাদের সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ শিল্পকারখানাগুলোর স্বাভাবিক উৎপাদন পরিবেশ বজায় রাখতে চাঁদাবাজি প্রতিরোধ এবং মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।

 

পুলিশ সুপার জনাব মো. হাবিবুর রহমান শিল্পাঞ্চলে ব্যবসায়ীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট অতিরিক্ত পুলিশ সুপারদের নির্দেশনা দেন। একই সাথে জেলায় সুষ্ঠু শিল্প পরিবেশ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে BKMEA-এর পূর্ণ সহযোগিতা কামনা করেন তিনি। 

 

এসময় বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম, সহ-সভাপতি মো. মোরশেদ সারোয়ার (সোহেল) সহ উক্ত সংগঠনের নেতৃবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: