নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় আরএফএল’র নতুন ডেইলি শপ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডেইলি শপটির উদ্বোধন করেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি শপের জেনারেল ম্যানেজার ফিরোজ আলম, ডিলার রাহাত হানিফ ভূঁইয়া ও আবু হানিফ ভূঁইয়া এবং বিকেএমইএর পরিচালক আব্দুল হান্নান।
নতুন এই ডেইলি শপের মাধ্যমে স্থানীয় ক্রেতাদের জন্য আরএফএলের বিভিন্ন পণ্য সহজে কেনার সুযোগ তৈরি হয়েছে। উদ্বোধন উপলক্ষে দোকানটিতে স্থানীয় ক্রেতা ও ব্যবসায়ীদের উপস্থিতিও দেখা যায়।


































