নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬

বুলবুলের জন্য ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৪, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুলবুলের জন্য ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া মাহফিল

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন বন্দর থানা পশ্চিমের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ জাহিদ আল আমিন বুলবুলের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম শাখার উদ্যোগে আইসিএবি থানা কার্যালয় সংলগ্ন বন্দর শাহী মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, গত মাসে বুলবুল আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলায় নিহত হন। তার রুহের মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম খলিল, কেন্দ্রীয় শুরা সদস্য এইচ এম শাহীন আদনান, নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মাদ জিহাদ হাসানসহ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে মরহুম জাহিদ আল আমিন বুলবুলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।