নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে ২ জমজ ভাইসহ তিন শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৫৮, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে ২ জমজ ভাইসহ তিন শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতরা হলো জমজ দুই ভাই  আরেফিন(১৫) ও আশিক (১৫) এবং আবির (১৪)। রোববার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে আরেফি ও আশিকের মরদেহ এবং বিকাল ৫টার দিকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়। 

এরআগে  দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসলে নেমে তারা নিখোঁজ হয়।

নিহত দুই ভাই হলো—বাড়ি মজলিশ এলাকার ফারুকের ছেলে এবং মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। আবির একই এলাকার আব্দুল আলিমের ছেলে এবং সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় চার বন্ধু। পরে তারা স্কুলে না গিয়ে ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে চারজনই পানিতে তলিয়ে যায়। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপর তিনজন নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে সাড়ে ৩টার দিকে জমজ দুই ভাই আরেফিন ও আশিকের মরদেহ উদ্ধার করে এবং বিকাল ৫টার দিকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, পৃথকভাবে নিখোঁজ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।