নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় সানীর মাদক স্পটে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:১৪, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় সানীর মাদক স্পটে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪২

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার নরসিংহপুর এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী সানীর মাদক স্পটে বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, অভিযানে মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ শামীম আহমেদ, ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: