নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬

বায়ুদূষণ : আড়াইহাজারে সালাউদ্দিন টেক্সটাইলকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:২৯, ২১ সেপ্টেম্বর ২০২৬

বায়ুদূষণ : আড়াইহাজারে সালাউদ্দিন  টেক্সটাইলকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বায়ুদূষণের দায়ে একটি টেক্সটাইল কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২১ সেপ্টেম্বর) আড়াইহাজার উপজেলার কাঠালিয়াপাড়া এলাকায় বায়ুদূষণবিরোধী অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে আড়াইহাজার থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন। এ সময় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় ছালাইউদ্দিন আহমেদ টেক্সটাইল (প্রা.) লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কাঠালিয়াপাড়া এলাকায় অবস্থিত।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।