নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাব্বির হোসেন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চর কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাব্বির হোসেন ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল হামিদ খানের নেতৃত্বে পরিচালিত আভিযানিক দলটি চর কাশিপুরের শামসুল হকের মোড় থেকে ডিগ্রীরচর ঘাটগামী রাস্তার পাশে মামুন নামের এক ব্যক্তির অটোরিকশা গ্যারেজের সামনে থেকে সাব্বিরকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৮২ পিস ইয়াবা পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।